Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ২০ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:৩৫, ২১ নভেম্বর ২০২১

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নবীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীসহ এক ওয়ার্ড মেম্বারকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

শনিবার (২০ নভেম্বর) এই অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লঙ্ঘন করে মিছিল,শোডাউন ও জনসভা করায়  কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ খালেদুর রহমানকে (আনারস প্রতীক) পাঁচ হাজার টাকা ও কুর্শি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহ শামসুল আলমকে ( আপেল প্রতীক) দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, উপজেলার সকল প্রার্থীর কাছে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করার অনুরোধ জানাচ্ছি। আচরণ বিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়