হবিগঞ্জ প্রতিনিধি
চলতে চলতে বিচ্ছিন্ন হলো জয়ন্তিকার চার বগি
চলতে চলতে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের জয়েন্ট ছিঁড়ে চার বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন- তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই এর পেছনের জয়েন্ট ছিঁড়ে চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি।
দুর্ঘটনায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছান। তবে এসময় লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
আরও পড়ুন- সিলেটের কৃতি সন্তান তোফায়েল সামি আর নেই
ট্রেনটির যাত্রী আফজাল বলেন, বিকট শব্দে বগির জয়েন্ট খুলে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা পর আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে পেছন দিকের বগির জয়েন্ট সংযোগ দেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি মনতলা থেকে ঢাকার দিকে যাত্রা করে।
আইনিউজ/এসডিপি
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























