Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ১৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:০২, ১৪ ডিসেম্বর ২০২১

নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী, ডা. আল আসিফ, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো। জাকারিয়া, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল দেব প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশুন্য ও তলাবিহিন ঝুড়ি বানাতে পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন সেক্টরের বুদ্ধিজীবিদেরকে হত্যা করেছিল। কিন্তুু দুষ্কৃতিকারীদের সেই টার্গেট পূরণ হয়নি।

তাঁরা বলেন, বর্তমান সরকারের দক্ষ পরিচালনায় দেশ আজ উন্নয়নের রােলমডেল। তাই এই ঘাটতি পূরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

নবীগঞ্জ রাজা কমপ্লেক্সে আগুন

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়