হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৩৯, ৭ জানুয়ারি ২০২২
মাধবপুরে ট্রাক-বাস সংঘর্ষ, আহত ৭
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ভোররাতে মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সুশান সিএনজি পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- টাঙ্গাইল ঘাটাইলের মো. রাসেল (১৮), আফরোজা (১৪), মাহবুবুর রহমান (২৩), আতাউর রহমান (২৫), টাঙ্গাইল মধুপুরের এলজয়েড সোম (২১), ময়মনসিংহ হালুয়াঘাটের আরিফুল ইসলাম (৪০) ও সিলেট সুনামগঞ্জের মো. রহিম (২৫)।
আরও পড়ুন- উৎসব আমেজে ভোটের দিনের বেচাকেনায় সন্তুষ্ট বাবুল
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























