Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৫ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ১৬ জানুয়ারি ২০২২

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের জেল

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হায়দার আলী (৩৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

রোববার (১৬ জানুয়ারি) উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি)  উত্তম কুমার দাশ।

এসময় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় হায়দার আলীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

আরও পড়ুন- ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি খাস জমি উদ্ধার

গ্রেফতার মো. হায়দার আলী মৌলভীবাজারের হামর কোনা গ্রামের বাসিন্দা। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে এস আই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু  উত্তোলন যে করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়