Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৫ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৭, ১৯ মার্চ ২০২২

রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় ঘর-মন্দিরে হামলা, থানায় অভিযোগ

নবীগঞ্জ মালিকানা জমি দিয়ে রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় সংখ্যালঘু লোকজনের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের তারালিয়া গ্রামে।

এ ব্যাপারে রামলোহ গ্রামের জহুর আলী ও তার পুত্র হোসাইন আহমদ লালনসহ ২৩ জনকে আসামি করে তারালিয়া গ্রামের শুভ্র গোপ বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরকারীরা যেকোনো সময় আবারো হামলার আশংকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের তারালিয়া ওরেফ টাইল্লা গ্রামের সুধীর গোপের মালিকানাধীন কামারগাও মৌজার এস এ দাগ নং ৬৮৫,৬৮৬,৬৮৬৭ রকম জমির উপর দিয়ে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার জন্য চেষ্টা চালায় পাশ্ববর্তী রামলোহ গ্রামের জহুর আলী ও তার পুত্র হোসাইন আহমদ লালন, শওকত আলীর পুত্র রফিক আলী, সফিক আলী, জহুর আলীর স্ত্রী ছৈদুন্নেছা গংরা। এর প্রেক্ষিতে ভূমির স্থিতি অবস্থা বজায় রাখার জন্য হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৫৫০/২০২০ অভিযোগ দায়ের করেন সুধীর গোপের পুত্র শুভ্র গোপ।

অভিযোগের প্রেক্ষিতে আদালত নবীগঞ্জ থানা পুলিশকে ঐ ভূমির স্থিতিবস্থা বজায় রাখাসহ শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতকে নির্দেশ অমান্য করে বিরোধীয় ভূমিতে পুনরায় রাস্তা নির্মাণের চেষ্টা করার অপরাধে ২০ মার্চ তারিখে হোসাইন আহমদ লালনকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় মুছলেকা দিয়ে ছাড়া পায় লালন। আদালতের মামলা নিষ্পত্তি না হওয়ার পরও ঐ ভূমি দিয়ে রাস্তা নির্মাণের পায়তারা করে জহুর আলী ও তার পুত্র হোসাইন আহমদ লালন গংরা। এরই জের ধরে গত ১৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঐ জমিতে রাস্তা নির্মাণের জন্য তারা প্রায় শতাধিক শ্রমিক নিয়ে মাটি কাটা শুরু।  খবর পেয়ে সুধীর গোপ ও তার পুত্র শুভ্র গোপ অন্যান্য লোকজন নিয়ে তাদেরকে মাটি কাটতে নিষেধ করলে জহুর আলী ও লালন গংরা দেশীয় অস্ত্রসহ তাদরকে ধাওয়া করে। সুধীর গোপের লোকজন প্রাণভয়ে দৌড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে তাদের ঘরে ও দেবতা মন্দিরে ইটপাটকেল ছুড়তে থাকে। 

এ সময় তাদের হামলায় সুধীর গোপ, তার স্ত্রী সীতা রানী গোপ, পুত্র শূভ্র গোপ,সুচিত্র গোপ, সুবিনয় গোপসহ অন্যান্য লোকজন আহত হয়। তাদরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে  সুধীর গোপের পুত্র শূভ্র গোপ বাদী হয়ে নবীগঞ্জ থানায়, জহুর আলী,তার পুত্র হোসাইন আহমদ লালন,শওকত আলীর পুত্র রফিক আলী,সফিক আলীসহ ২৩ জনের বিরুদ্ধে একটি অভিযাগ দায়ের করেন।

অভিযোগকারী শুভ্র গোপ জানায়,লালন ও তার পিতা জহুর আলীসহ তাদের লোকজন আমাদেরকে দেশ ত্যাগের হুমকি দেয়। আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছি।

এ ব্যাপারে,নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মৃদুল কান্তি ভৌমিক বলেন,অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/অঞ্জন রায়/ এসডিপি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়