Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৫ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২১, ২৩ মার্চ ২০২২

নবীগঞ্জ পৌরসভার দুই দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন

নবীগঞ্জ পৌরসভার ২৫ বছরপূর্তি উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। পায়রা উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন  সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী,অন্যান্য অতিতিবৃন্দসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ।

এর আগে সকালে পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে পৌরসভা থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টায় পৌরসভা প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা গুণিজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলর যুবরাজ গোপের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর ও দৈনিক সময় পত্রিকার সম্পাদক আলা উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার পৌর কাউন্সিলর ফজল চৌধুরী,কাউন্সিলর জাহেদ চৌধুরী, কাউন্সিলর জাকির হোসেন প্রমূখ। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

এদিকে বিকেল ৩টায় পৌরসভার পক্ষ থেকে সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীসহ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়।  সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়