Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

অঞ্জন রায়, হবিগঞ্জ

প্রকাশিত: ১৬:১৬, ১০ ডিসেম্বর ২০২২

বাহুবলে খেলা নিয়ে ঝগড়ায় সমর্থকের বাবার মৃ ত্যু

ঘটনায় নিহত আব্দুল শহীদ (৫০)। ছবি- প্রতিনিধি

ঘটনায় নিহত আব্দুল শহীদ (৫০)। ছবি- প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় শুক্রবার রাত ১টায় ব্রাজিল-আর্জেন্টিনা খেলার জের ধরে সংঘর্ষে আব্দুল শহিদ (৫০) নামে ১ ব্যক্তি মারা গেছেন। তিনি আর্জেন্টিনা সমর্থক রুকন মিয়ার বাবা।

আজ (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

হাসপাতাল ও নিহতের স্বজনেরা জানান, শুক্রবার দিবাগত রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আব্দুল শহিদের ছেলে রুখন মিয়ার মধ্যে রাতের খেলা নিয়ে সংঘর্ষ বাধে।

এ ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুকনের বাবা শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে মারপিট করে।

পরে তার স্বজন ও প্রতিবেশীরা আহতাবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) রকিবুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে আমরাও খবর পেয়েছি ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজন একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়