ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৪:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে মোট ১৬৫৭ জন আক্রান্তের মধ্যে সুস্থ ১৪৭৮

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ জন রোগী। একই সাথে নতুন শনাক্ত করা হয়েছে আরো ২ জনকে। জেলার করোনার মৃতের তালিকায় এদিন কারো যুক্ত হওয়ার তথ্য পাওয়া যায় নি। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন শনাক্ত ২ জনের মধ্যে একজন কমলগঞ্জের এবং অন্যজন শ্রীমঙ্গলের বাসিন্দা। একদিনে সুস্থ হওয়া ৩৫  জনের মধ্যে সদর হাসপাতালের সর্বাধিক ৩২ জন এবং কুলাউড়া উপজেলার ৩ জন রয়েছেন।

মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের অর্ধেকের বেশিই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত এই জেলায় ১ হাজার ৬৫৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

কিন্তু এরই মধ্যে ১ হাজার ৪৭৮ জন করোনামুক্ত হয়েছেন। করোনায় এই জেলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১ জন। বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়