ডেস্ক নিউজ
কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সঙ্গে জেলা যুবদলের মতবিনিময়
তৃণমূল যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবদল কর্তৃক কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলার পতনউষারে স্থানীয় বিএনপি নেতা অলী আহমেদ খানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) আনছার উদ্দিন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার ও সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
প্রধান অতিথির বক্ত্যব্যে আনছার উদ্দিন বলেন, সারাদেশের ন্যায় তৃণমূলের মতামতের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে শক্তিশালী করতে কমিটি গঠন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দিপু সরকার ও জাহাঙ্গীর আলম দুলাল বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে আগামী আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হবে। যাদেরকে নিয়ে কমিটি দেওয়া হবে, তারাই আগামীদিন দেশ ও নেত্রীর মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এছাড়া বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা আক্কাছ, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, গোলাম রব্বানী তৈমুর, আমীর মাহমুদ, সাহান পারভেজ সিপন, শ্রমবিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনিসহ কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























