নিজস্ব প্রতিবেদক
ভ্রাম্যমাণ অভিযানে বাল্যবিবাহ বন্ধ করল মৌলভীবাজার জেলা প্রশাসন
মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন এর গোমড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেছে জেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এবং মো. রুহুল আমিন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ২০/২৫ জনের খাবারের আয়োজন করা হয়েছিল। পাত্রী পছন্দ হলে বিয়ে সম্পন্নের প্রস্তুতি নিয়েছিলেন পাত্রীর বাবার। পাত্রী বিয়ের পোশাক পরিহিত ছিলেন।
এদিকে পাত্রীর বাবা তার মেয়ের বয়স ১৮ বানানোর জন্য ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় মিথ্যা জন্মতারিখ দিয়ে একটি মনগড়া 'জন্ম সনদ' তৈরি করেন।
পরবর্তীতে প্রশাসনের অধিকতর চাপে পাত্রীর জে.এস.সি রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের মূল কপি বের করানো হয়। সে অনুযায়ী বয়স ১৬ বছর ০৫ মাস ০৭ দিন।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, পাত্রকে ৫,০০০ টাকা এবং পাত্রীর বাবাকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। একই সাথে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয় এই মর্মে যে, তারা পাত্রীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না, বা দিবেন না।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























