সোনিয়া মান্নান
আপডেট: ০১:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে অনলাইন মেলা; ব্যবসার নতুন ঠিকানা
সবকিছু ভালোভাবেই চলছিল। ২০২০ সালের শুরুতেও আমরা সফলভাবে একটা মেলা আয়োজন করেছিলাম। কিন্তু তারপরই সবার জীবনে নভেল করোনাভাইরাস নামের দুর্যোগ নেমে আসে। সবকিছু স্থবির হয়ে যায়। মানুষ হয়ে পড়ে গৃহবন্দি।
এরইমধ্যে একটু একটু করে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয়তা পায়। এ সময় অনেকেই অনলাইন ব্যবসায় এগিয়ে আসেন। বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তারপর আমরা নিউ নরমাল লাইফস্টাইলে প্রবেশ করি। সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে থাকি। কিন্তু প্রায় ৫ মাস গৃহবন্দি থাকার পরে কিছু একটা করার জন্য মন আকুল হয়েছিল। কোন প্রদর্শনী বা মেলা ছাড়া সবকিছু কেমন যেন পানসে লাগছিল।
তখনই আমরা চিন্তা করতে শুরু করি কিভাবে এই প্যানডেমিকের মধ্যেও সফলভাবে একটা ইভেন্ট আয়োজন করা যায়। তাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করেই এই মেলা আয়োজন করার রূপরেখা তৈরী করি। তারপর অনলাইন মেলা ২০২০ এর ঘোষণা দেই। অনেক ভয়ে ভয়ে ছিলাম কেউ কি এগিয়ে আসবে ? কিন্তু সাথে পেয়ে যাই ২৫ জন সাহসী উদ্যোক্তা। যাদের কয়েকজন একেবারেই নতুন ছিলেন। তাদের নিয়েই শুরু হয় অনলাইন মেলার প্রস্তুতি।
শুরুতে কনসেপ্টটি অনেকেই বুঝতে পারছিলেন না, কিভাবে কি হবে। পরে অবশ্য সবাই বুঝতে পারেন এবং স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। যারা মেলায় স্টল দিয়েছিলেন।
তাদের মধ্যে আছে- ১। S. R. Lifestyle ২। Quick bite Mb ৩।Maliha’s Collection ৪। Ayesha’s Glamour World ৫। Rose Petals ৬। Aparajita ৭। The Makeup Room by Nihat ৮। Sweet & Spicy ৯। Bake n’ Flake ১০। মুক্তি দই ১১। Monipuri Handicrafts ১২। লীলাবতী ১৩। Baking Story ১৪। রেখা ১৫। প্রিয়দত্তা ১৬। পণ্যঘর ১৭। iBazar ১৮। Smart look ১৯। Colour Q ২০। অপ্সরা কালেকশন
আমাদের এই আয়োজনে অংশগ্রহণকারী সকলের উৎসাহ বৃদ্ধির জন্য আমরা ৪ টা সার্টিফিকেট দেই। যেগুলো হচ্ছে- Best presenter- সোমাইয়া তরফদার, অপ্সরা কালেকশন। Most viewer- মায়িশা ফারজানা , Baking Story। Best seller by Orders- শাহ নাজমুন মেহজাবীন লাবণ্য। Quick bite MB, Best seller by Sales/ revenue -প্রিয়াংকা সেনগুপ্তা দাস - প্রিয়দত্তা।
এ প্রসংগে আরো বলতে চাই যে এই ৪ দিনের আয়োজনে প্রায় এক লাখ টাকার উপরে লেনদেন হয়েছে। ১ম অনলাইন ভিত্তিক আয়োজনের ক্ষেত্রে যা আমার কাছে বেশ আশাব্যাঞ্জক মনে হয়েছে।
এবার একটু অন্য কথা বলি, এই ইভেন্টটা যে একেবারেই ঝামেলামুক্ত হয়েছে সেরকমটা নয়। কয়েকজনের ক্ষেত্রে লাইভ প্রেজেন্টেশনের সময় নেট, ফোন , সাউন্ড সমস্যা করেছে। এরকমই একজন মালিহা তাবাসসুম। তার লাইভ প্রেজেন্টেশন সাউন্ডের কারণে নষ্ট হওয়ার পরেও তিনি খুব আশাবাদী ছিলেন, আর সেটাই হয়েছে।মেলা চলাকালীন সময়ে তার বিক্রিও হয়েছে। কারণ লাইভ ছাড়াও ছবি পোস্টের ব্যাবস্থা ছিল।
শহরের সবচেয়ে কনিষ্ঠ উদ্যোক্তা শাহ নাজমুন মাহজাবিন লাবণ্য। যার ছিল নানান মুখরোচক খাবারের আয়োজন। এটা তার প্রথম মেলায় অংশগ্রহণ। খাবারের অর্ডার সাপ্লাই করতে করতে তিনি ঠিকমতো নাওয়া খাওয়ার সময় পাননি। সময়মত ডেলিভারি দেওয়ার জন্য উনার বাবাও রাস্তায় নেমে এসেছিলেন। লাবণ্যকে আমরা “ মিনি বার্গার কুইন অফ দি টাউন” উপাধি দিয়েছি।
পণ্যঘর যাত্রা শুরু করেছে বিভিন্ন ভেষজ জিনিষ ও নির্ভেজাল পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে। এর সত্তাধিকারী পুলক রয় বলেন যে মেলায় অংশ নিয়ে তার উদ্যোগের খুব ভাল প্রচার হয়েছে। তিনি অনেক অর্ডার পাচ্ছেন। তিনি খুবই খুশি। ৎ
অপ্সরা কালেকশন অংশ নিয়েছিল ঢাকা থেকে। সবার সাথে পরিচিত হয়ে তার খুব ভাল লেগেছে। তাছাড়া মৌলভীবাজার থেকে তিনি অর্ডারও পেয়েছেন।
ESDP, আইনিউজ, iBazar সহ যারা সহযোগীতায় ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীতে আমাদের আরো নতুন কিছু আইডিয়া নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আর এভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরো মেলা করার ইচ্ছাও আছে।
কারণ এটা একটা প্রতিযোগিতা, এখানে টিকে থাকতে হলে শিখতে হবে, প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে।
সোনিয়া মান্নান, সভাপতি, মৌলভীবাজার অনলাইন অন্ট্রাপ্রিনিউর্স ফোরাম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























