জুড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২০
জুড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কটন আলীকে দাফন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযেদ্ধা কটন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
পরে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ওসি তদন্ত আমিনুল ইসলাম, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদিদ্দন লেমন, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযেদ্ধা কটন আলী গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























