ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

জুড়ীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের জুড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ কার্তিক কৈরী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রত্না চা বাগান থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়,  মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় জুড়ী থানার পুলিশ রত্না চা বাগানে অভিযান চালায়। এ সময় কার্তিক কৈরীকে আটক করা হয়। তার নিকট ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়