ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২০

মালয়েশিয়ায় মৃত্যুর ৪৬ দিন পর শ্রীমঙ্গলে পৌছাল সুখীর লাশ

ফাইল ছবি

ফাইল ছবি

মৃত্যুর ৪৬ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ এলাকার খালেদা আক্তার সুখীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় লাশ মালয়েশিয়া থেকে লাশ দেশে এসে পৌঁছায়।

জানা যায়, নিহত খালেদা আক্তার সুখী মোহাজেরাবাদ এলাকার খলিল খানের মেয়ে। নিহত খালেদা আক্তার সুখীর স্বামী কাওছার মিয়া (২৭) মালয়েশিয়ায় থাকেন। বিয়ের পর সুখীকে তার  স্বামী মালয়েশিয়ায় নিয়ে যান। দীর্ঘ দিন মালয়েশিয়ায় থাকার পর এক অনাকাঙ্খিত দুর্ঘটনায় সে মারা যায়। 

শ্রীমঙ্গলের মালয়েশিয়ান প্রবাসী, মৌলভীবাজার, সিলেটের সহযোগীতায় মৃত্যুর প্রায় ৪৬ দিন পর তার মৃতদেহ নিজ বাড়িতে পাঠানো হয়। সংগঠনের সভাপতি মো. রাজিব রাজ ও সাধারণ সম্পাদক মো. নবীব আহমেদ জানান অনেক ত্যাগ স্বীকার করে এই করোনা পরিস্থিতিতেও আমরা খালেদা আক্তার সুখীর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের সংগঠন সবসময় প্রবাসীদের সহযোগীতায় অটুট থাকবে।

আইনিউজ/এসডিপি/পাপ্পু   

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়