জুড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২০ সেপ্টেম্বর ২০২০
জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মৌলভীবাজারের জুড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে মৌলভীবাজার সদর কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আব্দু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, হারুনের বিরুদ্ধে জিআর- ৬৩/০৮ মামলার রায়ে আদালত ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে হারুন পলাতক ছিলেন। রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মৌলভীবাজার সদর কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, হারুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























