কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ঘরে ঘরে সর্দি ও জ্বর, করোনা আতঙ্ক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘরে ঘরে ভাইরাসজনিত সর্দি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক সপ্তাহ থেকে বিভিন্ন অঞ্চলে শিশু থেকে বয়োবৃদ্ধ সকল বয়সের মানুষ এ জ্বরের আক্রান্ত হচ্ছেন। ফলে ভাইরাসজনিত এ জ্বর অনেকের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে। তবে চিকিৎসকেরা এটিকে (ভাইরাল ফিভার)-এর প্রাদুর্ভাব বলে মনে করছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সর্দি, জ্বর, কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীদের উপস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট চিকিৎসকদের চেম্বারে। সরকারি হাসপাতালের চেয়ে প্রাইভেট চিকিৎসা কেন্দ্রেই মানুষ বেশি ভিড় করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহির্বিভাগেও এসব উপসর্গ নিয়ে কমবেশি রোগী পাওয়া যাচ্ছে। গড়ে প্রতিদিন ৪০-৫০ জন রোগী বহির্বিভাগে আসছেন। এদের মধ্যে বেশির ভাগই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত। তবে সরকারি হাসপাতালে চিকিৎসকরা তাদের করোনা পরীক্ষার নমুনা দিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করছেন। রোগীদের মতে, জ্বর হলে শীত শীত ভাব, মাথা ব্যথা, শরীরে ও গিরায় ব্যথা, খাওয়ায় অরুচি, ক্লান্তি, দুর্বলতা, নাক ও চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চুলকানি, কাশি, অস্থিরতা ও ঘুম কম হওয়া এসব উপসর্গ রয়েছে।
পল্লী চিকিৎসক দিপক রঞ্জন মল্লিক বলেন, সর্দি, জ্বর, কাশি এ ধরণের রোগী এখন বেশি পাওয়া যাচ্ছে। খুব সতর্কতার সাথে তাদের ব্যবস্থাপত্র ও সচেতনতার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে মানুষের মধ্যে মাস্ক পরিধানসহ সচেতনতা বোধ আগের মতো নেই।
কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সৌমিত্র সিংহ জানান, করোনা পরীক্ষার জন্য সরকারি ফি প্রদান করতে হবে শুনে অনেকেই নমুনা দিতে আগ্রহী নয়। তিনি আরো জানান, এ ধরণের রোগীদের প্রচুর পানি পান করা এবং বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। এ জ্বরের জন্য এন্টিবায়োটিকও জরুরি নয়। ভাইরাস জ্বর ৩/৫ দিন পর্যন্ত থাকে। তবে স্থায়িত্বকাল এর বেশি হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে সর্দি, জ্বর, কাশি এগুলো (ভাইরাল ফিভার) মৌসুমী আবহাওয়াজনিত। তবে এসব বিষয়ে সতর্ক রয়েছে স্বাস্থ্য বিভাগ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























