ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২০

কমলগঞ্জে ইয়াবা ও মদসহ আটক ২ 

মৌলভীবাজারের কমলগঞ্জে ১ হাজার ৮৮৭ পিস ইয়াবা ও ১৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়। 

রোববার বিকেলে র‌্যাব- ৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন এই তথ্য জানিয়েছেন। 

আটককৃতরা হচ্ছেন- কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের বাসিন্দা শুকচান মুন্ডার ছেলে রবিন মুন্ডা (১৯) ও একই বাগানের বাসিন্দা অনিল মুন্ডার ছেলে সাজন মুন্ডা (২২)। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্ততে শনিবার সকাল ৯টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল কমলগঞ্জ উপজেলার গুলের হাওর এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার ৮৮৭ পিস ইয়াবাসহ রবিন মুন্ডাকে আটক করা হয়। 

এদিকে দুপুর ১২টার দিকে র‌্যাবের দলটি একই উপজেলার বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদসহ সাজন মুন্ডাকে আটক করে। পৃথক অভিযানে নেতৃত্ব দেন মেজর আহমেদ নোমান জাকি। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়