মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে মৌলভীবাজারের চৌমোহনার শমসের নগর রোডের সাগরিকা ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ।
রোববার (২০ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সুহাদ আহমদ ও আব্দুর রহিম রিপন।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা।
অনুষ্ঠানের সভাপতি এনআরবিসি ব্যাংকের সম্মানিত পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান বলেন, করোনার এই মহামারির সময় এনআরবিসি ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশে আছে।
তিনি বলেন, এনআরবিসি ব্যাংক শুরু থেকেই সর্বাধুনিক প্রযুক্তিগত ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে, এর সুফল গ্রাহকরা পাচ্ছেন।
অনুষ্ঠানে ব্যাংকের মুন্সিবাজার শাখার প্রধান মোহাম্মদ শফিক মিয়া মজুমদার, মৌলভীবাজার উপশাখার ইনচার্জ এম আজিজুর রহমানসহ সম্মানিত গ্রাহকরা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া এসব সেবা এক সঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া গ্রাহক সহজেই তার একাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























