কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:৩০, ২১ সেপ্টেম্বর ২০২০
মণিপুরী সম্প্রদায়ের বৃদ্ধ নারীর উপর হামলা
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টি মণিপুরী সম্প্রদায়ের এক বৃদ্ধ নারীর উপর পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলা ও বেধড়ক মারপিটের কারণে গুরুতর আহত এই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সেই সাথে মনিপুরী সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। ১৯ সেপ্টেম্বর তারিখ সন্ধ্যায় উপজেলার কাটাবিল গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় কমলগঞ্জ থানায় একটি জিডি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উমেদ মিয়া তার ক্ষেতের সবজি চুরির মিথ্যা অপবাদ দিয়ে কাটাবিল গ্রামের নাতেক সিংহের স্ত্রী চাউবিহান দেবীকে (৬০)সবজি ক্ষেতে নিয়ে লাঠি দিয়ে এলোপাতারি মারতে থাকে। তখন চাউবিহানের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে চাউবিহানকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উমেদ মিয়া তখন মনিপুরী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে এলাকা থেকে বিতারিত করবে বলে হুমকি দিয়েছে বলে অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, গত ২৩ আগস্ট কাটাবিল গ্রামের বাসিন্দা চাউবিহান দেবীর বসত ঘর থেকে দিবাগত রাতে ১১ মণ ধান চুরি হয়। স্থানীয় ভাবে এই চুরির সূত্র খুজতে উমেদ আলীর ভাতিজা এবং ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া যায়। চুরির বিচারের জন্য অভিযুক্তদের বিচার চেয়ে চাউবিহান দেবী স্থানীয় ইউপি সদস্য নিকট শরণাপন্ন হন।
ইউপি সদস্য বিষয়টি স্থানীয় কমলগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ চুরিকৃত ০৬ মণ ধান পুলিশ উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার করে। এই ঘটনা থেকে শত্রুতা শুরু বলে দাবী আহত চাউবিহান দেবীর ছেলে অপু সিংহের।
তিনি জানান, আমার মাকে কোন কারণ ছাড়াই পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। পূর্বের ধান চুরির সাথে তার পরিবারের সদস্যরা জড়িত থাকায় আমরা বিচার চেয়েছিলাম। আসামিরা জেলে আছে এবং তারা যে ধান চুরি করেছে তা প্রমাণিত। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান , এই ঘটনায় একটি জিডি দায়ের করা হয়েছে। ধান চুরির বিষয়ে মামলা ছিল আসামিদের তখন গ্রেফতার করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























