নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে দেড় হাজার মানুষের করোনা জয়
মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে উঠছেন অনেকেই। এরই মধ্যে জেলার দেড় হাজার মানুষ করোনামুক্ত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে মৌলভীবাজার জেলার বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে জানা গেছে।
সেখানে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে নতুন ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন আরো ৮ জন। ফলে জেলায় করোনা জয়ীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।
নতুন শনাক্ত ৫ জনের মধ্যে সদর হাসপাতালের ৪ জন এবং শ্রীমঙ্গলের ১ জন বাসিন্দা রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়াদের মধ্যে সদর হাসপাতালের ৫ জন, শ্রীমঙ্গলের ২ জন এবং সদরের আওতাধীন ১ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠলেন ১ হাজার ৫০১ জন। অন্যদিকে জেলায় এখন পর্যন্ত ২১ জন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























