কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে খুঁটির টানা তারে আর্থিং লাইনে বিদ্যুতায়িত হয়ে জিলন মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে। বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত জিলন মিয়া ছনগাঁও গ্রামের মিলন মিয়ার পুত্র।
স্থানীয় গ্রামবাসী জানান, আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের গোপাল সিংহের বাড়িরসামনে মূল সড়কের উপর দিয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের লাইন টানা রয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে টানা তারের মাধ্যমে আর্থিং লাইন সংযুক্ত। তবে কোন ত্রুটিজনিত কারণে আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে পড়ে।
সকালে জিলন মিয়া ওই তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে দেখতে পেয়ে গোপাল সিংহের বাড়ির লোকজন শুকনো বাঁশ দিয়ে তাকে বিদ্যুতের তার থেকে ছাড়ালে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময়ে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি খুবই গরিব। কাপড়ের ব্যবসা করত। তার গর্ভবতী স্ত্রীও রয়েছে। পরিবারটিতে এখন অসহায়ত্ব অবস্থা। তবে আর্থিং তারে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, লাশের ময়না তদন্তের জন্য কমলগঞ্জ থানা পুলিশ মর্গে প্রেরণের জন্য নিয়ে গেছে।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম গণেশ চন্দ্র দাস বলেন, এখানে আমাদের কোন ত্রুটি পাওয়া যায়নি। আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা নয়। শারীরিক কোন সমস্যাজনিত কারণে লোকটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি/ এনএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























