নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২০
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান
দাম নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পেঁয়াজের পাইকারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ৬টি পৃথক মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড এলাকায় পেঁয়াজের পাইকারী বাজারে অভিযান চালানো হয়।
অভিযানকালে পণ্যের যথাযথমূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক লাভে পণ্য বিক্রয় করার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি পৃথক মামলায় ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া, পণ্যের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, বেগম সানজিদা রহমান, অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ নেতৃত্বাধীন ৪ টি দল।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























