জুড়ী প্রতিনিধি
জুড়ীতে ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী থানা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার ভবানীগঞ্জ বাজারস্থ জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সড়ক, নিউ মার্কেট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, ডায়াগনস্টিক সেন্টারে রোগীর শারীরিক পরীক্ষা করার জন্য অতিরিক্ত মূল্য নেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাইস্কুল রোডে অবস্থিত সানমুন ফার্মেসীকে ৩ হাজার টাকা, ভবানীগঞ্জ বাজারে অবস্থিত নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ মার্কেটে অবস্থিত দীপ্ত স্টোরকে ১ হাজার টাকা, বাসস্ট্যান্ডে অবস্থিত আতিক স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























