ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ২২ সেপ্টেম্বর ২০২০

কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে উপজেলার ভানুগাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে কমলগঞ্জ থানা পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাধবপুর রোডে অবস্থিত ফাস্ট টাইম বেকারিকে ১০ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত দি সেন্ট্রাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত লোকনাথ ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের বিষয়টি নিশ্চত করে বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়