ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ২২ সেপ্টেম্বর ২০২০

কুলাউড়ায় ‘কোভিড-১৯ লাশ দাফন টিম’র সদস্যদের সম্মাননা প্রদান

মৌলভীবাজারের কুলাউড়ায় করোনাকালীন সময়ে লাশ দাফনে স্বেচ্ছ্বাসেবী সংগঠন ‘কোভিড-১৯ লাশ দাফন টিম’ এর  সকল সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তাদের এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পৌর শহরের উত্তরবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. শাজান মিয়া।

 সংগঠক সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা ডা. হেমন্ত চন্দ্র পাল, কবি ও শিক্ষক ইব্রাহিম খলিল, কোভিড-১৯ লাশ দাফন টিমের সমন্বয়ক ইকবাল হোসেন সুমন, ট্রাস্টের সদস্য আতাউর রহমান আতা। 

এসময় ‘কোভিড-১৯ লাশ দাফন টিমে’র সদস্যদের মধ্যে আব্দুল জব্বার, মো. কামাল হোসেন, ফাহিম ইকবাল চৌধুরী, হাজী মো. আব্দুল কাইয়ূম, মোস্তফা কামাল, হাজী অলিউর রহমান, এবাদুর রহমান, আব্দুর রশীদ, মহিউদ্দিন সিপু, হাসান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন । 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়