ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে একদিনে করোনামুক্ত হলেন ৩ জন, শনাক্ত নেই

মৌলভীবাজার জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন নতুন ৩ জন। তবে এ সময় নতুন কাউকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয় নি। এদিন জেলার কোনো করোনা রোগীর মৃত্যুর তথ্যও পাওয়া যায় নি।

নতুন সুস্থ হওয়া তিনজনই মৌলভীবাজার সদরের বাসিন্দা বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সম্পর্কিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ৩ জন নিয়ে মৌলভীবাজার জেলায় করোনামুক্ত হয়েছেন মোট ১ হাজার ৫০৪ জন। যাদের মধ্যে সদরে ৯২ জন, রাজনগরে ৯৪ জন, কুলাউড়ায় ২০০ জন, বড়লেখায় ১২২ জন, কমলগঞ্জে ১৩৬ জন, শ্রীমঙ্গলে ১৬৫ জন, জুড়ীতে ১০১ জন এবং সদর হাসপাতালের ৫৯৪ জন রয়েছেন।   

মৌলভীবাজার জেলায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৬৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে সদরে ১০০ জন, রাজনগরে ১০৭ জন, কুলাউড়ায় ২১৩ জন, বড়লেখায় ১৪২ জন, কমলগঞ্জে ১৫৬ জন, শ্রীমঙ্গলে ১৯৫ জন, জুড়ীতে ১১০ জন এবং সদর হাসপাতালের ৬৫৫ জন রয়েছেন।  

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা মৌলভীবাজার জেলার ২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ২১ জনের মধ্যে রাজনগরের ২ জন, কুলাউড়ার ১ জন, বড়লেখার ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ৪ জন, জুড়ীর ২ জন এবং সদর হাসপাতালের  ৯ জন  বাসিন্দা রয়েছেন। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন কোভিড-১৯ রোগী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়