জুড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২০
ইউপি উপ-নির্বাচন
জুড়ীতে ৪ জনের মনোনয়ন জমা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ আসনের উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
জুড়ী উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম ইমন, শ্যাম সুন্দর রুদ্র পাল, স্বপন বিশ্বাস ও হারিছ আলী উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধীতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ আসনের ইউপি সদস্য গোপেন্দ্র বিশ্বাস চলতি বছরের ৩১ মার্চ মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে।
২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আগামী ২০ অক্টোবর ভোটের দিন ধার্য করা হয়েছে।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























