মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচন
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন দুইজন
মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীনত নৌকার মার্কার প্রার্থীসহ দুইজন প্রাথী।
মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বিকেলে দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসে রিটানিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে আওয়ামী লীগ সমর্থিত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও নির্বাচক মণ্ডলীর সদস্য স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে শেষ মুহুর্তে বিকেল পৌনে পাঁচটার দিকে মনোনয়নপত্র জমা দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহীদ (সিআইপি)।
এছাড়া মৌলভীবাজার জেলা পরিষদ ৬ নং ওয়ার্ড সদস্য পদে মাহবুবুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত- গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। পরে এ পদে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজওয়ানা সুমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যানের পদের নির্বাচন আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে- প্রজ্ঞাপন জারি করা হয় । জেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে- মৌলভীবাজারের ৭ টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৩ জন ভোটার রয়েছেন।
একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে গঠিত জেলা পরিষদ।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























