ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২০

শ্রীমঙ্গলে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

শ্রীমঙ্গল উপজেলার তিন ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি ও স্বতন্ত্রসহ ৯জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,  বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভুনবীর ইউনিয়নে ৬ জন ও মীর্জাপুর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। একই সাথে মীর্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জন্য ৬জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছ থেকে নৌকার মনোনয়ন নিয়ে তা জমা দেন প্রাক্তন চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী প্রাক্তন ইউপি চেয়ারম্যান ডা. আবুল বাশার, জাতীয়পাটি মনোনীত মো. কবির আহমদ, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান  চেরাগ আলীর ছেলে কাওছার আহমদ ও জলিল আহমদ। 

অপরদিকে মীর্জাপুর ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র দাখিল করেন মীর্জাপুর যুবলীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী অপূর্ব চন্দ্র দেব, বিএনপি প্রাথী মো. সুফি মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান। এছাড়াও মীজাপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন বিজয় কৃষ্ণ দেবনাথ, মো. ফারুক আহমদ, মো. জাহিদ মিয়া, মো. জসিম মিয়া, উত্তম দাশ ও মো. কলিম উল্লা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম বলেন, উপজেলার মীর্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী, ৯নং ওয়ার্ডের সদস্য কানাই দেবনাথ ও ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান চেরাগ আলীর মৃত্যুতে এ পদগুলো শূন্য ঘোষনা করে আগামী ২০ অক্টোবর নির্বাচন দেন নির্বাচন কমিশন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়