ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

শ্রীমঙ্গলে কৃষি ব্যাংকের বিশেষ ঋণ বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিশেষ ঋণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এম.এম. মাহবুবুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন,লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্রী(গ্রাম প্রধান) ফিলা পতমী। বিশেষ কৃষি ঋণ বিতরণী অনুষ্ঠানে কৃষিখাতের বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জনকে মোট ৭০লক্ষ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

আইনিউজ/এসডিপি/এস.এম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়