ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

কুলাউড়ায় রেলাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত এক যুবকের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে লংলা স্টেশনের অদূরে রাউৎগাঁও এলাকার রেললাইনের পাশে  স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। তার মুখে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়