মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা
মৌলভীবাজার পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য ৯৭ কোটি ১৬ লক্ষ ৩৩ হাজার ৬৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার হলরুমে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ১৬ লক্ষ ৭৪ হাজার ৬৩৮ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লক্ষ ৬৯ হাজার ৪৮৭ টাকা। উন্নয়ন খাতে ৮৮ কোটি ৪৪ লক্ষ ৭৬ হাজার ৫২১ টাকা আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, ১০ কোটি ৮০ লক্ষ টাকা ঋণ নিয়ে মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব নেন তিনি। এখন সেই ঋণের ৬০ ভাগ পরিশোধ করা হয়ে গেছে। বাকিগুলোও পরিশোধ করা হবে।
তিনি আরও বলেন, বিগত অর্থ বছরে নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি মৌলভীবাজারের রাস্তাঘাটের উন্নয়নসহ শহরের জনমিলন কেন্দ্রের পাশে গড়ে তোলা হয়েছে প্রবীণাঙ্গন। এই ৯৭ কোটি টাকার উন্নয়ন কাজের মধ্যে উল্লেখযোগ্য ২৩ কোটি টাকা ব্যয়ে কোদালীছড়ার গাইড ওয়াল, ওয়াকওয়েসহ বিভিন্ন কাজ, ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং স্টেশন নির্মাণ, ১১ কোটি টাকা ব্যয়ে মনু নদীর চাঁদনীঘাট ব্রিজের পাশে অত্যাধুনিক একটি পার্ক নির্মাণসহ শহরের অবকাঠামো উন্নয়ন।
মৌলভীবাজার পৌরসভার সচিব মো. ইসহাক ভূঁইয়ার সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, জালাল আহমদ, ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, নাহিদ হোসেন, আনিসুজ্জামান বায়েছ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বকসি মিছবাহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























