ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে ১০ জন সুস্থের দিনে শনাক্ত ২

মৌলভীবাজার জেলায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরো ১০ কোভিড-১৯ রোগী। এ সময় ভাইরাসটির সংক্রমণে এই জেলার কেউ মারা যান নি।

নতুন শনাক্ত দুজনই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। আর সুস্থদের মধ্যে সদরের ৩ জন, রাজনগরের ৬ জন এবং শ্রীমঙ্গলের ১ জন বাসিন্দা রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সম্পর্কিত দৈনিক প্রতিবেদন থেকে এসকল তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, মৌলভীবাজারে মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬৮২ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন জেলার ২১ জন বাসিন্দা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়