জুড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২০
জুড়ীর দিলখুশা চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে অবস্থিত দিলখুশা চা বাগানে ২৬ জন শ্রমিকের বাগান দফা (স্থায়ীকরণ) দাবি বাগান মালিকপক্ষ মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে চা শ্রমিকরা। আগামীকাল শনিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবে।
দিলখুশা চা বাগান পঞ্চায়েত সভাপতি বাবুল রিকিয়াশন জানান, বাগান দফায় ২৬ জন শ্রমিককে তালিকাভূক্ত (স্থায়ীকরণ) করার দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষের অনীহার কারণে এদের তালিকাভূক্ত (স্থায়ীকরণ) করা হয়নি। এই অবস্থায় আমরা বাধ্য হয়ে শুক্রবার থেকে বাগানে কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকে বাগানে কাজ বন্ধ ছিল। অবশেষে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি থেকে সরে এসেছে। আগামীকাল শনিবার থেকে নিয়মিত কাজ চলবে।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























