কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে পলাতক ৩ আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের কমলগঞ্জে সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন- উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের রেজান মিয়ার ছেলে শেখ মো. নুরুল ইসলাম, সদর ইউনিয়নের সরই বাড়ি গ্রামের আহাদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও একই গ্রামের আহমদ মিয়ার ছেলে মো. হায়দর আলী।
পুলিশ জানায়, সিআর মামলা ২৩৪/২০ এর পরোয়ানাভুক্ত আসামি শেখ মো. নুরুল ইসলাম এবং সিআর মামলা নং ৫২/২০ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মামলার আসামি হানিফ মিয়া ও মো. হায়দর আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনিক বড়ুয়া, এএসআই সুষেন দাশ ও এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের অভিযানে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক অনিক বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























