কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান
মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় আশিয়া ফাউন্ডেশন ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার অর্থায়নে বরমচাল ও ভাটেরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসর ডা. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল।
প্রভাষক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আহমদ খান সুইট, সাধারণ সম্পাদক তাজ খান, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রভাষক ফয়েজ উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান রাব্বী মিরাজ, সহ-সম্পাদক সিপন খান।
অন্যদিকে ভাটেরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম ও হাজীপুর সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, সোসাইটির সাংগঠনিক সম্পাদক তালুকদার সাইফুল ইসলাম, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























