ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২৩:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২০

কমলগঞ্জে নেশার টাকা না দেওয়ায় বাবাকে নির্যাতন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলের নির্যাতন সইতে না পেরে মনের দুঃখে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। পরে এলাকাবাসী দেখে তাকে আত্মহত্যার পথ থেকে রক্ষা করেন। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনার পর রাতেই নেশাগ্রস্ত ছেলে সুমন মিয়া বাড়ি থেকে পালিয়েছেন। 

অভিযোগ ওঠেছে, নেশার টাকা না দেওয়ায় বখাটে ছেলে বাবাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছেন। দীর্ঘদিন ধরে ছেলের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী একাধিকবার সালিশ করলেও তাতে কোনো কাজ হয়নি। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামির কোনা গ্রামের মাহমুদ আলী একজন দরিদ্র কৃষক। কৃষিকাজ করে তিনি সংসার চালান। ছেলে সুমন মিয়া লেখাপড়া বাদ দিয়ে নেশায় জড়িয়ে পড়ে। বাবা মাহমুদ আলী ছেলেকে শাসন করলে তার স্ত্রী ও ছেলে মিলে মারধর করেন। দীর্ঘদিন ধরে ছেলের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী একাধিকবার সালিশ করলেও তাতে কোনো কাজ হয়নি। প্রতিনিয়ত নেশার টাকার জন্য বাবাকে নানাভাবে নির্যাতন করেন বখাটে ছেলে সুমন মিয়া। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় ছেলে সুমন মিয়া নেশার টাকার জন্য পিতা মাহমুদ আলীকে মারধর করলে মনের দুঃখে রশি নিয়ে গিয়ে আদমপুর সড়কের একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যার প্রস্তুতি নেন মাহমুদ আলী। ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে এ ঘটনা এলাকাবাসীর চোখে পড়লে তারা মাহমুদ আলীকে আত্মহত্যার পথ থেকে রক্ষা করেন।

মাহমুদ আলী বলেন, 'ছেলে আমাকে তার মায়ের সহযোগিতায় প্রায়ই মারধর করে। তাই কষ্টে আত্মহত্যা করতে চেয়েছিলাম।'

স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ বলেন, 'ছেলেটা খারাপ। বাবাকে মারধর করার বিষয়ে একাধিকবার বিচার করা হয়েছে। এরপরও সে ভালো হয়নি।’ 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'এবিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়