মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুই প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মো আলমগীর হোসেন।
জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদ।
আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ও ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























