জুড়ী প্রতিনিধি
জুড়ীতে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
মৌলভীবাজারের জুড়ীতে এক ব্যবসায়ীর দুই লক্ষ টাকা, ৯টি মোবাইল ও ১টি ট্যাব ছিনতাই হয়েছে। শুক্রবার রাত পৌনে দশটায় উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারস্থ কলেজ রোডে এই ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবাসয়ী নাম আবুল ফজল জুড়ী নিউ মার্কেটের ব্যবসায়ী উজ্জল ষ্টেশনার্সের মালিক।
তিনি জানান, প্রতিদিনের মত শুক্রবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় তাঁর হাতে একটি কাপড়ের ব্যাগে প্রায় দুইলাখ টাকা, বিকাশ ও লোডের ৯টি মোবাইল এবং একটি ট্যাব ছিল। জুড়ী ভেলী ক্লাবের সামনে যাবার পেছন থেকে আসা একটি সিএনজি অটো রিকসা থেকে কে বা কারা হাতের ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, এ এলাকায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা থাকলে সব গুলো বন্ধ রয়েছে। রাতেই তিনি জুড়ী থানাকে অবগত করেছেন। একই সাথে জিডিও করবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























