বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় অগ্নিদগ্ধ আগর শ্রমিককে মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজনগরে আগর-আতরের প্লান্টে অগ্নিদগ্ধ আগর শ্রমিক ময়নুল ইসলাম মারা গেছেন। শনিবার সকালে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আটদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদর্শগ্রাম হ্যালিপ্যাড মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে তার দাফন হয়েছে।
স্থানীয় সূ্ত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির আদর্শগ্রামের আগর-আতর কারখানা শ্রমিক ময়নুল হককে গত ১৭ সেপ্টেম্বর গুচ্ছগ্রামের আগর-আতর ব্যবসায়ী আতাব উদ্দিন তার আগরের কয়েকটি ডেগ পরিস্কারের কাজে নেন। ডেগ উত্তপ্ত থাকায় শ্রমিক ময়নুল হক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। এসময় শ্রমিকরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় জুড়ী উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আটদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান।
আহত ময়নুল হকের স্বজন তজমুল আলী জানান, আগরের ডেগ জাল থেকে নামানোর ৭-৮ দিন পর ভালভাবে ঠান্ডা করে পরিস্কার করতে হয়। কিন্ত আতাব উদ্দিন জেনেশুনে উত্তপ্ত ডেগ পরিস্কার করানোর কারণে ময়নুল হক অগ্নিদগ্ধ হন। ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তিনি মারা গেছেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























