ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:২০, ২৬ সেপ্টেম্বর ২০২০

দুই যুগ পর আবারো যাত্রা শুরু করল ‘উইনিং স্টার স্পোটিং ক্লাব’

নব্বইয়ের দশকের শুরুর দিকে জন্মগ্রহণ করা কয়েক লাখ তরুণের কথা। যারা ক্রিকেট উন্মাদনার সাক্ষী সেই ৯৭ সালের আইসিসি ট্রফি থেকে। জাফর উল্লাহ শরাফতের কণ্ঠে রেডিওতে শোনা “১ বলে ১ রান” এর রোমাঞ্চকে কে যারা এখনও তাদের জীবনের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার মনে করেন।  

সেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়েই ১৯৯৬- এর দিকে মৌলভীবাজারে সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়ন এর দক্ষিণ বাড়ন্তি গ্রামের তরুণ এমদাদুল হক বাবলুর  নেতৃত্বে একদল তরুণ মিলে তৈরি করেন “উইনিং স্টার স্পোটিং ক্লাব”। তখনকার সময় “উইনিং স্টার স্পোটিং ক্লাব” দাপিয়ে বেড়াত ক্রিকেট মাঠে। সেই কামালপুর ইউনিয়ন এবং মৌলভীবাজার সদরের ক্লাবের জনপ্রিয়তা খুব ভালো ছিলো।

তখন যারা ক্লাবের সদস্য ও খেলোয়াড় ছিলেন তারা হলেন- এমদাদুল হক বাবলু, এনামুল হক, মুহিবুর রহমান, লিটন মিয়া, আঃ শহীদ, সুহেল আহমদ, দেলোয়ার আহমেদ, সুয়েব আহমেদ, আঃ সামাদ, তারেক আহমদ,  আশিক মিয়া, রাসেল আহমেদ, মুত্তাকিম আহমদ, আশিক আহমেদ, ইলিয়াসুর রহমান মাহতাব, সাব্বির আহমেদ শাহজালি, শাহিন আহমদ, নুরুল ইসলাম, আতিকুর রহমান তারেক,  মুজ্জাকির আহমদ, সাজু আহমেদ, জুয়েল আহমদ, হাবিব আহমেদ, মহসিন আহমেদসহ অনেকে হয়তো ছিলেন যাদের নাম অজানা।

কয়েক বছর ক্লাব চলার পর সুযোগ সুবিধা না পাওয়া খেলোয়াড়রা তাদের কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ইচ্ছা থাকা সত্ত্বেও ক্লাবটি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে বন্ধ হয়ে পড়ে ক্লাবের সকল কার্যক্রম ।  

প্রায় দুই যুগ পর ২০২০ সালে কামালপুর ইউনিয়ন একদল তরুণের উদ্যোগে আবারো পথচলা শুরু করেছে উইনিং স্টার স্পোটিং ক্লাব। আবারো ক্লাবের জার্সি গায়ে নতুন প্রজন্ম মাঠে নামবে। নতুন প্রজন্মের হাত ধরে উইনিং স্টার স্পোটিং ক্লাব মৌলভীবাজার জেলা শহরে আবারো জনপ্রিয় হয়ে উঠতে চায় সবার মাঝে।   

নতুন প্রজন্মের সদস্য নাহিদ জামান বলেন, মাদকমুক্ত করতে  যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরী করতে হবে। ২৪ বছর আগে যে স্বপ্ন নিয়ে ক্লাব তৈরী করা হয়েছিল আমরা তরুণ প্রজন্ম সেই স্বপ্ন পূরণ করবো। আমাদের এলাকা থেকে যাতে ভালো খেলোয়াড় বের হয় এবং ভালো জায়গায় খেলতে পারে আমারা সেই লক্ষ্য কাজ করবো। মৌলভীবাজরে আসন্ন সিপিএম ক্রিকেট টুর্নামেন্টে টিম নেয়া সম্ভাবনা আছে। আগামী জানুয়ারিতে ক্লাবের নতুন কমিটি গঠন করবো। 

আইনিউজ/এসডিপি/কেএইচএস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়