জুড়ী প্রতিনিধি
এমসি কলেজে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমসি কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের আয়োজনে প্রাক্তন ছাত্র, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এমসি কলেজের প্রাক্তন ছাত্র জাহিদুল ইসলাম সপু ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক, জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ।
আরও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, সকালের সময় পত্রিকার জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, সমাজচিত্র অনলাইন পোর্টালের সম্পাদক কামরুল ইসলাম পলাশ, নারী নেত্রী খুরশেদা তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রুদ্র পাল, মৃণাল কান্তি দাশ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সেক্রেটারি এন্ড ডিএনএডিটর প্রভাষক এপেক্সিয়ান জহিরুল ইসলাম সরকার, সালেহ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের পবিত্র ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের মাটিতে যারা স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণের মতো জঘন্যতম কাজ করেছে তাদেরকে আইনের আওতায় বিচার করে পবিত্র মাটিকে পবিত্র রাখতে হবে। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে ধর্ষণকারীদের উল্লেখ করছেন। ধর্ষণকারীদের কোন দল নাই, তাদেরকে ধর্ষণকারী হিসেবে আপনারা হাইলাইট করবেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























