ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২০

সিলেটে ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ

সিলেটের এমসি কলেজ হোস্টেলে গৃহবধূকে ও খাগড়াছড়িতে আদিবাসী তরুণীকে সংগঠিত ধর্ষণ এবং সাভারের স্কুলছাত্রী নীলা হত্যার বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছেপ্রগতিশীল ছাত্র জোট।

রোববার দুপুরে শহরের চৌমোহনা এলাকায় প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব। সমাজতান্ত্রিক ছাত্র  ফ্রন্ট নেতা বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন নেতা ফাহিম আহমদ, আব্দুর রাইয়ান শিপু ও ছাত্র ফ্রন্ট নেতা সুদিপ্ত চক্রবর্তী।

এসময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে খুন ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা বেড়েই
চলেছে। এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করতে হবে এবং
বিচারের আওতায় আনতে হবে। অন্যতায় এই প্রবণতা বন্ধ করা যাবেনা। প্রতিবাদ সমাবেশ শেষে শহরে
বিক্ষোভ মিছিল করেন প্রতিবাদকারীরা। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়