কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় গাছের চারা বিতরণ
কুলাউড়ায় ‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’- এ স্লোগানকে সামনে রেখে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণের লক্ষ্যে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুলাউড়া উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।
কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও মৌলভীবাজার শাখার উপদেষ্টা সাংবাদিক শরীফ আহমেদ। বেলা ২টায় কুলাউড়া উপজেলা থেকে ভ্রাম্যমাণ ভ্যানে জুড়ি উপজেলা পর্যন্ত গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যক্রমটির আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন জুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, সমাজসেবক আজিজুর রহমান প্রমুখ।
কর্মসূচিতে আরেও উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, এর আগে গত ৫ জুলাই থেকে ৩৭টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৪০০ গাছের চারা বিতরণ সম্পন্ন করা হয়েছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টিফিনের টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এ বছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























