কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২০
কমলগঞ্জে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাবার বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল, প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।
এছাড়া বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।
বঙ্গবন্ধু প্রজন্মলীগের সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরডিবি’র সাবেক সভাপতি সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আলাল আহমেদ, ইলিয়াস আহমেদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয় এবং খাবার বিতরণ করা হয়।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























