বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুছ গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় ৫টি চাঞ্চল্যকর ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুছকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুদ্দুছ উপজেলার তেলিমেলি গ্রামের আমিন আলীর ছেলে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৫টি চাঞ্চল্যকর ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুছ দীর্ঘ ৮ বছরে আত্মগোপনে ছিল। পুলিশ তাকে ধরতে বিভিন্নস্থানে অভিযান চালালেও পায়নি। কুদ্দুছ চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলীপুর এলাকায় আছে-এমন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ও সহকারি উপপরিদর্শক (এএসআই) পিযুষ কান্তি দাস রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন জানান, আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারির আলীপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























