ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ২৮ সেপ্টেম্বর ২০২০

শ্রীমঙ্গলে চাল চুরির মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে মো. মোছাব্বির মিয়া

সংবাদ সম্মেলনে মো. মোছাব্বির মিয়া

চাল চুরির মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপির ২নং ওয়ার্ড সদস্য মো. মোছাব্বির মিয়া। 

সোমবার দুপুরে ৪নং সিন্দুরখান ইউপি চত্ত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর স্থানীয় ডোবাগাও গ্রামের শাহজাহান মিয়া ও আরজু মিয়া নামে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত দুই উপকারভোগী সংবাদ সম্মেলন ডেকে চাল না পাওয়ার যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। সরকারি কর্মসূচির এই চাল বিতরণের দায়িত্ব সংশ্লিষ্ট ডিলারের।

ইউপি সদস্য মোছাব্বির মিয়া সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে আরো বলেন, ‘আামার নির্বাচনী প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় জালাল উদ্দিন, বদরুল ইসলাম সোহেল, বজলুল হোসেন, আব্দুস শহীদ, ইউসুফ আলী, তোয়েল আহমেদ, নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় খাদ্যবান্ধবকর্মসূচীর তালিকাভুক্ত শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সিন্দুরখান ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডোবাগাঁও (তেলিআব্দা) গ্রামের বাসিন্দা মো. শাহজাহান ও মো. আরজু মিয়াইউপি সদস্য মো. মোছাব্বির মিয়ার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ আনেন।

তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, উপকারভোগীর চাল বিতরণপত্রে নাম থাকা সত্ত্বেও ইউপি সদস্য মো. মোছাব্বির মিয়ার নির্দেশনায় তৃতীয় ব্যক্তির মাধ্যমে ভুয়া টিপসই ব্যবহার করে দীর্ঘ ৫ বছর যাবৎ তাদের ওএমএসএস এর চাল গোপনে আত্মসাৎ করে যাচ্ছেন। 

অভিযোগকারীরা আরো উল্লেখ করে বলেন- “আমরা নাম দস্তখত করতে জানি, টিপসই দেন দেবো। সরকারের ঘরে ভুয়া টিপসই দিয়ে আমাদের চাল আত্মসাৎ করে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি/পাপ্পু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়