নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২০
জনদুর্ভোগ লাঘবে নলকূপ স্থাপন করলেন জেলা প্রশাসক
নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করছেন জেলা প্রশাসক
সম্প্রতি একটি সংবাদপত্রে কুলাউড়া রেলস্টেশন এলাকার মানুষের পানির দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি সম্পর্কে অবগত হন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি জানতে পারেন কুলাউড়া জংশন রেলস্টেশনের কোয়ার্টারসহ আশেপাশের এলাকাগুলোতে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।
তাই বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই জংশনের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে উদ্যোগ নিলেন তিনি।
তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক তাঁর কুলাউড়া উপজেলা সফরকালে কুলাউড়া জংশনে একটি গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া পৌরসভার মেয়র, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কুলাউড়া জংশনে কর্মরত বাংলাদেশ রেলওয়ে এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন ছাড়াও জেলা প্রশাসক তার কুলাউড়া উপজেলা সফরকালে রুটিন পরিদর্শন এবং বিভিন্ন ধরনের উদ্ভাবনী ও উন্নয়নমূলক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উদ্ভাবনী ও উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে রয়েছে-
* কুলাউড়া থানা পরিদর্শন * উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন * কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা * ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ * বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ * ভূমিহীনদের মাঝে জমির কবুলিয়ত হস্তান্তর * উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃদুগ্ধ কর্নার উদ্বোধন * কুলাউড়া পৌরসভা পরিদর্শন * আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























