শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ০২:৫৭, ১ অক্টোবর ২০২০
শ্রীমঙ্গলে মঙ্গলচন্ডী মন্দিরে আবারও চুরি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইছামতি চা বাগানের ভেতরে প্রায় ২০০ বছরের প্রাচীন মঙ্গলচন্ডী মন্দিরে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গেইটের তালা ভেঙে প্রণামী দানবাক্সের টাকা, তামার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। এর দেড়মাস আগে একবার ওই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল।
মঙ্গলচন্ডী মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র পাল জানান. আগেও অনেকবার চুরি হইছে। আবারমাস-দেড়মাস আগেও চুরি হইছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাতে মন্দির তালাবন্ধ করে বাড়িতে যান। বুধবার ভোরে মন্দিরে এলে দেখতে পান কলাবসিবল গেটের তালা ভাঙ্গা। মন্দিরে ভেতরে থাকা দান বাক্স, তামার বাসনপত্র চুরি করে কে-বা কারা নিয়ে গেছে। থানা পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, থানা পুলিশকে এর আগে জানানো হয়েছিল তবে কোন কাজ হয়নি বিধায় আর জানাইনি।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, এ ব্যাপারে থানায় কোনা লিখিত অভিযোগ পাইনি। তারপরও খোঁজ নিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























